বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কালনী গ্রামে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। আহতরা জানান, ওই গ্রামের এলাচ মিয়ার সাথে তৈয়ব আলীর খাস জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন ওই জমিটি দখল করতে যায়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় এলাচ মিয়া (৫৫), তৈয়ব আলী (৪৫), মাহমুদ হোসেন (২০), শিবলু মিয়া (৭০), ফুল মিয়া (৬০), আরব আলী (৬০), সানু মিয়া (৫৫), রমিজ আলী (২২), তাউজ মিয়া (৩০), হাশিম (৪৫), খালেক (৬০), রুবিনা (৩০), আওয়াল (৩৮), সাইফুল (৬৫), নুর মাখন বিবি (২৫), আছিয়া (২৫) ও মনি বেগম (১৪) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) মোঃ মানিকুল ইসলাম জানান, এখনো কোন মামলা হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com