মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে হামলায় এক মহিলা আহত

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৫৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে প্রতিপক্ষের হামলায় ৫ সন্তানের জননী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত শনিবার বিকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নে শতক গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, শিল্পি বেগমের স্বামীকে সিএনজি চালানো শিখানোর কথা বলে ওই গ্রামের আনিছ উল্লার পুত্র সেলিম মিয়াকে কয়েক মাস পূর্বে ১০ হাজার টাকা দেন। টাকা দেয়ার পরও সিএনজি চালানো না শিখানোর কারণে ১০ হাজার টাকা ফেরত দিতে বলা হয়। বার বার তাগিদ দিলেও সে টাকা দিতে অসম্মতি জানায়। শনিবার বিকালে প্রতিদিনের ন্যায় সেলিমের কাছে পাওনা টাকা চাইলে শিল্পির সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিমের হামলায় শিল্পি আহত হন। এসময় শিল্পীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সেলিম পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিল্পীকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এবিষয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com