বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চা-শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৫৩৮ বা পড়া হয়েছে

হুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ৭টি চাÑবাগানের শ্রমিকদের জন্য আওয়ামীলীগ সরকারের দেয়া বিশেষ বরাদ্দের ঔষধ বিতরণ করেছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি কেয়া চৌধুরী। গতকাল রবিরার দুপুরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ঔষধ বিতরণ করেন তিনি। এ সময় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার গ্রাম-গঞ্জসহ সর্বত্র তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যাপকভাবে কর্মকান্ড পরিচালনা করছে। যার ফলে মানুষ উপকৃত হচ্ছে। তিনি বলেন, শুধু তাই নয় চা-শ্রমিদের স্বাস্থ্য সেবায় নিশ্চিত করতে আওয়ামীলীগ সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আমি নেত্রীর কাছে বাহুবল উপজেলার বৃন্দাবন, মধুপুর, আমতলী, ফয়জাবাদ, রশিদপুর, কামাইছড়া ও রামপুর চা-বাগানের অবহেলিত শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ঔষধ দেওয়ার জন্য  আবেদন করি। এতে বরাদ্দ পাই। বরাদ্দ সাপেক্ষে এসব চা-বাগানের শ্রমিকদের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ করে যাচ্ছি। তিনি বলেন, বাহুবল একমাত্র উপজেলা যেখানে প্রতিমাসে বিনামূল্যে চা-শ্রমিকদের মাঝে ঔষধ বিতরণ করছি। সাথে চা-শ্রমিকদের জন্য একটি এ্যাম্বুলেন্স বরাদ্দ রেখেছি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। এ সময় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকতা, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ডাঃ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ বাবুল কুমার দাস, প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com