মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে গতকাল বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন শিক্ষক ইব্রাহীম খলিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ রাজু। এ ছাড়াও উপস্থিত ছিলেন- মাদ্রাসার পরিচালক এ এস এম চৌধুরী মহসিন, আব্দুর রউফ, মধু মিয়া, আজিজুর রহমান খান, মাওলানা অলিউর রহমান খান, শিক্ষক নজরুল ইসলাম, রেজাউল করিম, নাসির উদ্দিন আখঞ্জি, জান্নাত কুদ্রতি, তানজিনা, মৌসুমী, লাইজু আক্তার, নোমান মিয়া প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন-আব্দুস সালাম, সেলিনা আক্তার, লাকি আক্তার, আব্দুল মজিদ প্রমুখ। প্রধান অতিথি ফরিদ আহমেদ রাজু তার বক্তব্যে বলেন-হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা হবে। বক্তারা মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও গত এবতেদায়ী সমাপনী এবং জেডিসি সমাপনী পরীক্ষায় মাদ্রাসার ছাত্রছাত্রীরা গোল্ডেন এ প্লাসসহ শতভাগ সফলতা অর্জন করায় শিক্ষক ও পরিচালকবৃন্দকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধরণের ফলাফল অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com