বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে চা-বাগানের পাহাদারকে মারধর করে গাছ লুট

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে একটি চা-বাগানের পাহাদারদের মারধর করে লক্ষাধিক টাকা মূল্যের গাছ লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই রাতে একদল গাছ চোর দেউন্দি চা বাগানের ছায়াবৃক্ষ কেটে একটি পিকআপ ভ্যানে উঠায়। এ সময় বাগানের পাহারাদার আকবর খাঁ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করার চেষ্টা করেন। এ সময় গাছ চোরেরা ধারালো অস্ত্র দিয়ে পাহারাদার আকবর খার উপর হামলা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে আকবর খার চিৎকারে বাগানের শ্রমিকরা গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। পুলিশ বাগানের ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com