মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন।
এ সময় তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য সকল প্রার্থীদের অনুরোধ করেন। অন্যতায় যে প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনের অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি হুশিয়ারী করে দেন।
প্রতীক প্রাপ্তরা হলেন-চেয়ারম্যান পদে ৩ জনের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান (কাপ-পিরিচ), আওয়ামীলীগের একক প্রার্থী আবু তাহের (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন কাউসার (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে কাজী আব্দুল খালেক (তালা) মশিউর রহমান চৌধুরী (টিউবওয়েল), লুৎফুর রহমান (চশমা) ও স্বপন সাওতাল (মাইক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মধ্যে আবিদা খাতুন (কলস), কাজী সাফিয়া আক্তার (হাঁস) ও মীর সুফিয়া মজুমদার (পদ্মফুল)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com