মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে গৃহবধুর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামে ৫ সন্তানের জননী অন্তস্বত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মহিলার পরিবারের দাবী জোরপূর্বক বিষ খাইয়ে তাকে হত্যা করা হয়েছে। গতকাল বিকেলে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের ওয়াহাব উল্লার পুত্র নুরুল আমিন (৩৫) এর সাথে ১০ বছর পূর্বে একই উপজেলার আগুয়া গ্রামের মৃত আকবর হোসেনের কন্যা মাহমুদা (৩০) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের ৫টি সন্তান জন্ম গ্রহণ করে। বর্তমানে ৬ মাসের অন্তস্বত্তা হয়। সম্প্রতি নুরুল আমিন ২য় বিয়ে করে। এরপর তাদের সংসারে কলহের সৃষ্টি হয়। নিহত মাহমুদার মা আছিয়া বেগম জানান, প্রায়ই নুরুল আমিন মাহমুদাকে নির্যাতন করত। গতকাল বুধবার বিকেলে নুরুল আমিন স্ত্রী মাহমুদাকে জোরপূর্বক বিষ ঢেলে দেয়। বিষাক্রান্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com