বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাউয়াছড়ায় চলস্ত সিএনজির উপর গাছ চাপায় নিহত ২

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনের ভিতর দিয়ে প্রবেশ করা শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে চলন্ত সিএনজি অটোরিক্সার উপর একটি গাছ পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই জন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরো ২জনকে জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। নিহত দুইজন সম্পা দেব (৩৫) শ্রীমঙ্গল সবুজবাগ আ/এ বাসিন্দা এবং অপরজন কেয়া পাল (২৫) শ্রীমঙ্গল সন্ধানী আ/এ বাসিন্দা বলে জানা যায়। আহত অপর দুইজন এর পরিচয় এখন ও জানা যায়নি। লাউয়াছড়ার সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে লাউয়াছড়া বনের ভিতরে জানকি ছড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ কমলগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি চলন্ত সিএনজির উপর পড়ে যায়। এ সময় সিএনজিটি গাছের চাপা খেয়ে পার্শবর্তী রাস্তার পাশে নিচু অংশে উল্টে পরে। এ সময় প্রায় আধাঘন্টা উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। পরে বনকর্মীরা গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com