বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

(বিআরটিএ) উদ্যোগে ভ্রামম্যান আদালতের অভিযান শুরু

  • আপডেট টাইম বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যানবাহনের অনুমোদিত অ্যাঙ্গেল বাম্পার ও হুক অপসারণে জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উদ্যোগে ভ্রামম্যান আদালতের অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, রুয়েল সাংমা ও বিআরটিএ মোটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী অভিযান পরিচালনাকালে ট্রাক, মাইক্রোবাসসহ ২০টি পরিবহনের অবৈধ বাম্পার অপসারণ করা হয় এবং ১১ হাজার জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযান পরিচালনাকালে বিভিন্ন পরিবহণের কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য তল্লাসী চালানো হয়। এ সময় ঢাকা-সিলেটগামী বাস শ্যামলী পরিবহন ও হানিফ পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। গতকালের অভিযানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ বিআরটিএ মাটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম খাঁন জানান, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় ও জেলা প্রশাসনের সহযোগীতায় আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ২০ পরিবহণের অবৈধ অনুমোদীত বাম্পার অপসারণ ও ১১ হাজার টাকা জরিমামানা করা হয় এবং কাগজপত্র সঠিক না থাকায় শ্যামলী ও হানিফ পরিবহণের ২টি বাসকে মোটরযান আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই বেলাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com