বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ মহিলা মাদক পাচারকারী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজামান মনতলা-মাধবপুর সড়কের পৌরসভার নোয়াগাঁও শশ্মানের কাছে একটি অটোরিক্সা (সিএনজি) তল্লাশী করে ৩ মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের তল্লাশী করে শরীরে অভিনব কায়দায় লুকানো ১শ ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হল ভৈরব পৌরশহরের কমলপুর গ্রামের মৃত ফজলু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪০), একই শহরের আগানগর বেপারী পাড়ার মৃত সামসু মিয়ার স্ত্রী ফুজিলা বেগম (৪২) এবং শহরের ভৈরবপুর গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী নাজমা বেগম (৪৫)। থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম পলাশ জানান, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এস এম রাজু আহম্মেদ জানান, মাধবপুরকে মাদকমুক্ত করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com