সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে ২ ইউপি সদস্যসহ শতাধিক ব্যক্তির জাতীয় পার্টিতে যোগদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মিলনগঞ্জ বাজারে জাতীয় পার্টি অংঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২ জন বর্তমান মেম্বারসহ বিভিন্ন দল থেকে শতাধিক লোকজন জাতীয় পার্টিতে যোগদান করেছেন। গত বুধবার সন্ধ্যায় বিশিষ্ট মুরব্বি তুরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিনের পরিচালনায় উক্ত যোগদান সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় যুবসংহতির সভাপতি কাজল আহমদ, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শিবলী খায়ের, জেলা জাতীয় পার্টি নেতা ফরিদ মিয়া, সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, নুরুল হক তুহিন, মাষ্টার নজরুল ইসলাম, আলহাজ্ব হায়দর মিয়া, মোঃ সরওয়ার শিকদার, ফারুক আহমদ, কমর উদ্দিন, আবু মিয়া, জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন সুমন, উপজেলা যুবসংহতির আহবায়ক নুরুল আমীন পাঠান ফুল মিয়া, পৌর যুবসংহতির সাবেক সদস্য সচিব রনজু দেব, যুবনেতা হাফেজ মিনহাজ আহমেদ, সাইফুল ইসলাম, আব্দুল কাহার, শামিম আহমদ চৌধুরী, এনামুল হক চৌধুরী, আব্দুল মালিক খান, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক স্বপন চৌধুরী, যুগ্ম আহবায়ক মুহাইমিনুল ইসলাম জীবন প্রমুখ। উক্ত যোগদান সভায় কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বর্তমান সংরক্ষিত আসনের মহিলা সদস্যা রোকেয়া বেগম ও ওয়ার্ড মেম্বার এনামুল হকের এর নেতৃত্বে প্রায় শতাধিক লোক এরশাদের আদর্শে অনুপ্রানিত হয়ে এমপি মুনিম চৌধুরী বাবুর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় এমপি মুনিম চৌধুরী বাবু মিলনগঞ্জ বাজারের মসজিদ উন্নয়নের জন্য ১ লক্ষ টাকার অনুদান, ১ টি স্কুলে সৌর বিদ্যুৎ, রামপুর গ্রামের খেলার মাটে মাটি ভরাট ও রামপুর গ্রামে ১টি ইট সলিং রাস্তা নির্মান করে দেয়ার প্রতিশ্র“তি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com