শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে একটি মসজিদ পাল্টে দিয়েছে পুরো গ্রামের চিত্র

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ১২৬৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে নব-নির্মিত দৃষ্টিনন্দিত একটি মসজিদ পাল্টে দিয়েছে পুরো গুমগুমিয়া গ্রামের চিত্র। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি অন্যান্য এলাকার মানুষদেরও নজর কাড়ছে। দৃষ্টি নন্দন গম্বুজ বিশিষ্ট ব্যহৃত এই মসজিদটি বাড়িয়ে দিয়েছে পুরো এলাকার সুন্দর্য্য। নতুন মসজিদে আগ্রহ নিয়ে নামাজ আদায় করছেন গ্রামের মুসল্লিরা।
এক সময় এই অবহেলিত গ্রামে ছোট আকারের একটি মসজিদ ছিল। শুক্রবার অথবা ঈদের দিনে জামাতে সবাই এক সাথে নামাজ আদায়ের সময় জায়গার দেখা দিত সংকট। অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো গ্রামবাসীর। অবশেষে নতুন মসজিদ নির্মাণ হওয়ায় অনেক দিনের বেধে রাখা স্বপ্ন পূরন হলো গুমগুমিয়া গ্রামের মানুষের।
প্রায় ৩ একর জায়গার মধ্যে নির্মিত মসজিদটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ন আধুনিক জিনিসপত্র। তবে সব চাইতে বেশি আকৃষ্ট করেছে প্রাচীনতম আমলের বড় গম্বুজটি, যা দূর থেকে দেখলে যে কাউকে মুগ্ধ করে। এখনও মসজিদের সকল কাজ সম্পন্ন হয়নি। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই মসিজিদ নির্মান করেছেন ওই গ্রামের সন্তান লন্ডন প্রবাসী জিলু মিয়া। এই অবহেলিত গুমগুমিয়া গ্রামকে আধুনিক করতে আরো অনেক পরিকল্পনা রয়েছে তরুণ এই জিলু মিয়ার। স্থানীয়রা বলেন, এক সময় জিলু মিয়া না থাকলেও জিলু মিয়া কর্তৃক নির্মিত এই মসজিদটি থাকবে আজীবন। জিলু মিয়ার কথা সবাই মনে করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com