শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বানিয়াচঙ্গে হাম-রুবেলা ক্যাম্পেইন পর্যালোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী সফলভাবেই চলছে। কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এ কার্যক্রম বাস্তবায়নে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আগামী ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত সারাদেশে টিকাদান কার্যক্রম চলবে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন পর্যালোচনা সভায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ দেবপদ রায় জানান যারা ইতিমধ্যে কোন ক্যাম্পেইনে এ সেবা গ্রহণ করেননি তারা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন। পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মিহির লাল পাল, স্বাস্থ্য পরিদর্শক শহীদুর রহমান, এমটি জুবায়ের আহমদ খান, প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ, মা-মনির সাইফুল ইসলাম, সাংবাদিক মখলিছুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com