শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

মাধবপুরে ব্যবসায়ী আত্মহত্যার প্ররোচনা মামলার চিরকুট তলব ॥ তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় লিখে যাওয়া চিরকুট তলব করে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের নির্দেশ প্রদান করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীরের আদালত এ আদেশ প্রদান করেন। এর আগে মামলার বাদি আইনজীবি সহকারি জামাল মিয়া আদালতে হাজির হয়ে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন ও তার মৃত চাচার লিখে যাওয়া চিরকুটটি তলবের জন্য আদালতে আবেদন করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ আদেশ দেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৬ মার্চ লাইব্রেরী ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরীকে একই এলাকার কয়েকজন ব্যক্তি ঋণ পরিশোধের জন্য চাপ দেয়। কিন্তু ঋনের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। ক্ষোভে তিনি সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন আতিক। মৃত্যুর পর পকেট থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাতিজা জামাল মিয়া বাদি হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত মামলা রুজুর জন্য মাধবপুর থানার ওসিকে নির্দেশ দেন। গত সোমবার জুনায়েদ আহমেদ নামের এক আসামী হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com