মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের সিনেমা হল এলাকায় এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে শিক্ষানবীশ এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে অপর ইলেকট্রিশিয়ান। গুরুতর আহত অবস্থায় ঝুটন রায় (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই এলাকার বাসিন্দা মৃত অমর রায়ের পুত্র। গতকাল শনিবার সকালে সিনেমা হল বিদ্যুত অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ঝুটন রায় বিদ্যুত অফিসে শিক্ষানবীশ হিসেবে কাজ করে। অপর ইলেকট্রিশিয়ান কায়েসও এখানে কাজ করে। এ নিয়ে তাদের মাঝে বিরোধ চলে আসছে। গতকাল ওই সময় কায়েস ঝুটনের উপর হামলা চালায়। এতে সে আহত হয়। একটি সূত্র জানায়, কায়েস মিয়ার শ্যালিকাকে ঝুটন রায় প্রায়ই উত্যক্ত করতো। এ কারণে কায়েস তাকে কুপিয়ে আহত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com