বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্বাধীনতা দিবস কাবাডি ॥ সুরমা অঞ্চলে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডির সুরমা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ১৯-৮ পয়েন্টে কুমিল্লা জেলাকে পরাজিত করে। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের হোসাইন।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: সফিউল আলম। অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শাসুর রহমান ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, সফিকুজ্জামান হিরাজ, কাবাডি ফেডারেশনের সদস্য স্বপন খান ও জহিরুল হক।
সুরমা অঞ্চলের চ্যাম্পিয়ন হিসাবে মৌলভীবাজার জেলা চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে টুর্ণামেন্টে ৮টি জেলা অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com