বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কয়েক মিনিটের কালবৈশাখী তান্ডবে লণ্ডভণ্ড নবীগঞ্জ

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ চৈত্র প্রায় শেষের দিকে এরি মাঝে শুরু হয়ে গেছে কালবৈশাখীর তাণ্ডব লিলা। আর এ তান্ডব লিলায় লণ্ডভণ্ড হয়ে গেছে নবীগঞ্জের বিভিন্ন এলাকা। গত সোমবার রাত সোয়া ১০ টায় আস্মিক বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ৭ থেকে ৮ মিনিটে ঢাকা-সিলেট সড়কের পাশে টানানো শ’খানেক বিলবোর্ড উড়ে গেছে। ঝড়ের কবলে পড়ে নবীগঞ্জ-আউশকান্দি সড়কে সিএনজি চালক এক যুবক রাস্তার পাশের গাছ ভেঙ্গে পরে মারাত্মক আহত হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গাছ ভেঙে পড়েছে শতাধিক। কোথাও বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে। আবার বিদ্যুতের তার ছিড়ে পড়ে গেলে অন্ধকার নেমে আসে। কালবৈশাখীর কারণে শেরপুর থেকে রুস্তুমপুর টোলপ্লাজা পর্যন্ত লেগে যায় দীর্ঘ যানজট। বাস-ট্রাক দাঁড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় রাস্তা। দুঃসহ যানজটে ও বাতাসের তাণ্ডবে আতঙ্ক দেখা দেয় যাত্রীদের মধ্যে। সিলেট থেকে ছেড়ে আশা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে শুনা যায় হইহুল্লুর ভয়ে ও আতংঙ্কে যাত্রী বাস থেকে নেমে আশ্রয় নেন আউশকান্দি একাধিক হোটেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com