মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সিএনজির চালকের ছুরিকাঘাতে হাইওয়ে থানার ওসি আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুরে চেক পোষ্টে সিএনজি অটোরিকশা চালকের ছুরিঘাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন খন্দকার আহত হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুরে চেক পোষ্টে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন খন্দকার, এস আই হরিদাস, এস আই সামাদ ও একদল পুলিশ ডিউটিতে ছিলেন। এ সময় অটোরিকশাটিকে আটকিয়ে কাগজপত্র চেক করার জন্য ওসি মো: জসিম উদ্দিন এগিয়ে যান। তিনি চালককে কাগজপত্র দেখাতে বললে ওসি জসিম উদ্দিনকে কপালে ও গালে ছুরিঘাত করে চালক মো: আব্দুল আহাদ (২৫)। এতে তিনি গুরুত্বর আহত হন। এ সময় অটোরিকশা চালক পালিয়ে যাবার সময় পুলিশ ও স্থানীয় লোকজন আটক করে অটোরিকশাসহ থানায় নিয়ে আসা হয়। চালক আব্দুল আহাদ বাহুবল উপজেলার শিমুলিয়াম গ্রামের আব্দুল রউফ এর ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com