মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে বিশ্ব যা দিবস পালিত নিয়মিত ওষুধ খেলে যক্ষা ভালো হয়

  • আপডেট টাইম শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস ২০১৭। গতকাল শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর আধুনিক হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। হীড বাংলাদেশ ও নাটাবের সহযোগিতায় হাসপাতাল ক্যাম্পাসে এক আলোচনা সভা সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. সাবিনা আশরাফী লিপি, নাটাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান। বক্তারা বলেন, যক্ষা নির্মুলে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। যা এখন আর মরণব্যাধি নয়। নিয়মিত ওষুধ খেলে যক্ষা ভালো হয়। অনুষ্ঠানে নার্সিং ইন্সটিটিউটের শিক্ষক শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com