মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন মামলার মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ৮ আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল করগাঁও ইউনিয়নের বৈলাকিপুর গ্রামের পলাতক আসামী গোবিন্দ্র কর এর পুত্র কবিন্ড কর (২৮) একই গ্রামের টাকুরধন কর এর পুত্র সুনাধন কর (২৪), প্রবির কর (২১), নিরাধন কর এর পুত্র মনোরঞ্জন কর (২৬), বান্দবী কর এর পুত্র বাদল কর (২৭)।
অপর দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহমান এর নেতৃত্বে একই রাতে অভিযান চালিয়ে গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের পলাতক আসামী লেবু মিয়ার পুত্র সবুজ মিয়া (২৩), দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামের খলিল মিয়ার পুত্র জুবেল মিয়া (২৫)। এছাড়া ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গজনাইপুর গ্রামের মৃত আপ্তার উল্লাহ্ এর পুত্র সারজন মিয়া ওরফে সাজন (৪৫)কে গ্রেফতার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com