শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

ডাঃ এ রসুল সাইক্লে¬ান শিক্ষাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ডাঃ এ রসুল সাইক্লে¬ান শিক্ষাবৃত্তি-২০১৬ বিতরণ অনুষ্ঠান গত ১৯ মার্চ বানিয়াচং এর ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ। ডাঃ এ রসুল সাইক্লোন শিক্ষাবৃত্তি প্রকল্পের চেয়ারম্যান কবি ও গবেষক তাবেদার রসুল বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ আশিক মিয়া, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সেলিম আউয়াল, আলহাজ্ব আতাউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব মানিক। অনুষ্ঠানে ১০টি হাই স্কুলের বিভিন্ন শ্রেণিতে ১ম ও ২য় স্থান অধিকারী ১০৪ জন ছাত্রছাত্রীকে নগদ টাকা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য আশিক মিয়া ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয় উন্নয়নের জন্য ১ লাখ টাকা বরাদ্দের আশ্বাস দেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম ৫০ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেন। উক্ত অনুষ্ঠানে ডাঃ এ রসুল শিক্ষা বৃত্তি প্রকল্পের উদ্যোগে ৩ জন গুণী ব্যক্তিকে ডাঃ এ রসুল সাহিত্য পুরস্কার-২০১৭ প্রদান করা হয়। সাহিত্য পুরস্কার প্রাপ্ত গুণী ব্যক্তিগণ হলেন প্রফেসর কবি নৃপেন্দ্র লাল দাশ, কবি লাভলী চৌধুরী, কবি মুকুল চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাদিকুর রহমান, আকছির মিয়া সামদু, কাজী সুহৃদ আহমেদ খোকন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com