নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত ৫ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ বাছিত। প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যাক্তি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন। সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সাবেক সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া, অর্থ সম্পাদক শাহরিয়ার শাওন, নির্বাহী সদস্য মোঃ নাবেদ মিয়া, সলিল বরন দাশ, সাবেক অর্থ সম্পাদক সাগর মিয়া, অঞ্জন রায়, আলাল আহমেদ, স্বপন রবি দাশ প্রমূখ। প্রধান অতিথির দেয়া বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, বিগত দেড় বছরের অধিক সময়ে দেশের ক্লান্তিকালে দায়িত্ব পালন করেছি। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব ছাড়াও উপজেলা ও পৌর প্রশাসকের পাশাপাশি বিগত ৮ মাস সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব সামাল দিতে হয়েছে। গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়িত্ব পালনকালে মানুষ হিসেবে ভুল হওয়াই স্বাভাবিক। জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা ছাড়া এতগুলো দায়িত্ব পালন সম্ভব হতো না। তিনি বলেন, শহরের যানজট নিরসন, মোবাইল কোর্ট পরিচালনা, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় সাংবাদিদের সহযোগিতা স্বরণীয় হয়ে থাকবে। তিনি বিদায়কালে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রেসক্লাবের দেয়া সংবর্ধনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, মোঃ রুহুল আমীন সুনামগঞ্জ জেলা সদরের উপজেলা নির্বাহী অফিসে হিসেবে আগামী সোমবার দায়িত্ব গ্রহন করবেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহন করবেন জেরিন সুলতানা।