সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ শহরে সেন্ট্রাল ও প্যানাসিয়া প্রাইভেট হাসপাতালকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৭৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ সেন্ট্রাল ও প্যানাসিয়া প্রাইভেট হাসপাতালকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম ও ভূমি কর্মকর্তা বিজন কমার সিংহ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নির্ঝর ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম জানান, নষ্ট এক্সরে মেশিন ব্যবহার, মূল্য তালিকা থেকে বেশি টাকা আদায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেন্ট্রাল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে প্যানাসিয়া হাসপাতালকে মূল্য তালিকা না থাকায় ও বেশি টাকা আদায়ের কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সদর মডেল থানার এসআই অরূপ কুমারসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com