বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা ॥ নিহত মামা হুজুরের সহযোগি আছে কি না খুঁজে দেখার সিদ্ধান্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৫১৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সরকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস,এম আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, নবীগঞ্জ জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান প্রমুখ। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদকে আইনশৃঙ্খলা কমিটির নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়। কমিটির সদস্য সদ্য প্রয়াত নবীগঞ্জ উপজেলা জাপার সেক্রেটারী মাহমুদ চৌধুরীর মৃত্যূতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নবীগঞ্জের হুজি নেতা নিহত জঙ্গী তাজুল ইসলাম ওরফে মামা হুজুরের সহযোগিরা কোথায় আছে কিনা খতিয়ে দেখার সিদ্ধান্ত গৃহিত হয়। নবীগঞ্জ উপজেলার মহা সড়কে দখলকৃত যাত্রী ছাউনি সওজ এর অবৈধ জায়গা দখল ও ডেবনা নদী দখল করে বিল্ডিং নির্মান কার জায়গা উদ্ধারের জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com