সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে দুর্র্বৃত্তের হামলায় নৈশ প্রহরী আহত, আটক-১

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৫১৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দুর্বৃত্তদের হামলায় দিলু মিয়া (৪০) নামে এক নৈশ প্রহরী আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একই গ্রামের জুয়েল মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একদল দুর্বত্ত রোববার দিবাগত রাত দুইটার দিকে পিয়াইম গ্রামের মাদ্রাসার নিকট একটি অটোরিক্সা গ্যারেজে প্রবেশ করতে চাইলে গ্যারেজের পাহারাদার ওই গ্রামের ফালান মিয়ার ছেলে দিলু মিয়া বাধা দেয়। এ সময় দুর্বৃত্তরা তার উপর হামলা করে। এতে সে গুরতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতলে ভর্তি করে। এ ব্যাপারে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পিয়াইম গ্রামের জুয়েল মিয়া নামে একজন কে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞসাবাদ চলছে।
থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com