রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্সব্রিজ কলেজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তির শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে। তাহলেই বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল হবে। সরকারের পাশাপাশি বাংলাদেশে প্রতিষ্ঠিত বেসরকারী প্রতিষ্ঠানগুলোও শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ শহরের ইনাতাবাদে অক্সব্রিজ কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। এ সময় তিনি অক্সব্রিজ কলেজ শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের কার্যক্রমকে বেগবান করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হবিগঞ্জে অনেকগুলো কলেজ প্রতিষ্ঠা হয়েছে। যার কারণে গ্রামের ছাত্ররা আর ঝরে পড়ে না। তারা জেলা শহরে এসে নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার সুযোগ গ্রহণ করে। তিনি বলেন, হবিগঞ্জের প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠা করতে চাই।
01 copyবিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাজমা খাতুন বলেন, শুধু ভাল ফলাফল নয়, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে লেখাপড়া করতে হবে। তাহলেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে।
অক্সব্রিজ কলেজের প্রতিষ্ঠাতা এবং সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনীল কৃষ্ণ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সত্যন্দ্র শীল, সাবেক অধ্যক্ষ শফিউল আলম চৌধুরী, উপাধ্য নজমূল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান, বৃন্দাবন প্রভাষক মোঃ শুয়েব আহমেদ, কবি সিদ্দিকী হারুন, বিশিষ্ট মুরুব্বী আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জারিন তাসলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com