সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আনারস হচ্ছে মাধবপুরের গণমানুষের প্রতীক-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- আনারস হচ্ছে মাধবপুর উপজেলার গণমানুষের প্রতীক। বিগত নির্বাচনে যে প্রতীকে উপজেলাবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন ওই প্রতীকের মালিক উপজেলাবাসীর আশা আখাংকার প্রতিফলন ঘটাতে পারেনি। পদে পদে তারা বঞ্চিত ও বৈষম্যের শিকার হতে হয়েছে। আপামর জনসাধারনের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি, ব্যক্তি বিশেষ কিছু লোকের উন্নয়ন হয়েছে। উপজেলা পরিষদের সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে। আমি যদি আপনাদের সহযোগিতা, দোয়া ও মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারি, তাহলে উপজেলা পরিষদ হতে জন সাধারনের, কোন ব্যক্তি বিশেষের নয়।
তিনি গতকাল উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজার, জামালপুর, কাশিমপুর, বানিয়াপাড়া, ভবানিপুর, মদনপুর, আনন্দ গ্রাম, মৌজপুর, চৌমহনীসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং মত বিনিময় কালে এ কথা বলেন। এ সময় চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর আব্দুল আলীম বাদল, হাজী খুরশেদ, কাদির মিয়া, মনু মিয়া, মিয়া মিয়া, সফু মিয়া, আব্দুস সালাম, ফরিদুর রহমান ফরিদ, মোস্তফা কামাল বাবুল, মন্নাফ মেম্বারসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com