সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

৪ শিশু হত্যা মামলার নথি সিলেট ট্রাইব্যুনালে প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার নথিপত্র সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ স্কটের মাধ্যমে মামলার নথিপত্র সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ এ আদেশ দেন।
মামলার বাদী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম তৌহিদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৫৭ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
মামলায় আট আসামির মধ্যে কারাগারে পাঁচজন ও পলাতক রয়েছেন তিনজন। পলাতকরা হলেন, উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া। ২০১৬ সালের ১২ ফেব্র“য়ারি খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় সন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০)। পাঁচদিন পর ১৭ ফেব্র“য়ারি বাড়ির অদূরে একটি বালুছড়া থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com