বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের দোকানে চুরির ৬ ঘন্টার মধ্যে ॥ উমেদনগর থেকে স্বামী-স্ত্রী গ্রেফতার ॥ মালামাল উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় চুরির ৬ ঘন্টার মাথায় পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে উমেদনগর পুরান হাটি থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে। এ সময় চোরচক্রের মূলহোতা আনিছ মিয়া (২২) ও তার স্ত্রী তাছলিমা আক্তার (২১) কে গ্রেফতার করা হয়। আনিছ ওই এলাকার শুকুর মিয়ার পুত্র।
গত সোমবার গভীররাতে শহরের নাতিরাবাদ এলাকার খয়ের উদ্দিনের পুত্র মইন উদ্দিনের হামিদা অটো পার্সের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা তার দোকান থেকে কম্পিউটারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। বিষয়টি সদর থানাকে অবগত করলে চোরদের ধরতে অভিযানে নামে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের মূলহোতা আনিছ মিয়া ও তার স্ত্রী তাছলিমা আক্তারকে গ্রেফতার করে। এ সময় তাদের বসতঘর থেকে চোরাই দুইটি টিভি, একটি কম্পিউটার, দোকান থেকে চুরি হওয়া বেশ কিছু সাবান, পাউডার, ক্রীম, ওয়াশিং পাউডার, শেম্পুসহ বিপুল পরিমাণ পণ্য এবং চুরির কাজে ব্যবহৃত করাত, স্ক্রু ড্রাইভার, চাকু, গ্রিল কাটার মেশিন, চাপাতি, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com