বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিবিয়ানা গ্যাস প্ল্যান্টে নিরাপত্তা কর্মচারীদের ৩ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন

  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৮৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এশিয়া মহাদেশের বৃহত্তম গ্যাস প্লান্ট নবীগঞ্জের বিবিয়ানা। এই বিবিয়ানার গ্যাস উত্তোলনকারী কোম্পানী শেভরন বাংলাদেশে নিয়োজিত নিরাপত্তা কর্মচারীরা ন্যায্য অধিকার ৫% মুনাফা আদায় সহ ১১ দফা দাবিতে গতকাল রবিবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার করিমপুর গ্যাস প্লান্ট সাউথ প্যাডের প্রবেশ মুখে ইতিপূর্বে আরো কয়েকবার নিরাপত্তা কর্মচারীরা বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচী পালন করেন। এতে কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই গতকাল আবারও শেভরনের কাজে নিয়োজিত নিরাপত্তা কর্মচারীবৃন্দ উল্লেখিত সময়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী ডাকদেন। কর্মসূচী পালনকারীদের পক্ষে মূখপাত্র রূপন তালুকদার সাগর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে রূপন তালুকদার সাগর বলেন, শেভরন বাংলাদেশের এই বিবিয়ানা গ্যাস প্লান্টের শুরু থেকে এখন পর্যন্ত আমরা নিরাপত্তা কর্মচারীবৃন্দ অতি নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছি। শেভরন বাংলাদেশ আমাদেরকে ৫% মুনাফা দেওয়ার কথা ছিল। এমন কি কর্তৃপক্ষ আশ্বস্থ্যও করেছিলেন। বর্তমানে তাহারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাদেরকে বঞ্চিত করার পায়তারা করছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের এই দাবিটুকু পূরণের জন্য সুদৃষ্টি কামনা করছি। আন্দোলকারীরা শেভরনের উদ্দেশ্যে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, যদি এই সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবী না মানা হয় তবে, পরবর্তীতে লাগাতার কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, কাজী এবাদুর রশিদ, শামসুল ইসলাম, ঝান্টু চরণ, রানু মোহন শ্বর্মা, জাহিদ চৌধুরী, অমর ফারুক, মোহাম্মদ স্বাধীন, রিয়াজ উদ্দিন, নিদু বাবু, আলম মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com