বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যশের আব্দায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৬৬৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশের আব্দায় সামছুল হক (২২) নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে লাশ চলে যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়। গতকাল রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র সামছুল হক যশেরআব্দা এলাকায় ওসমান মিয়ার বাসার মেসে ভাড়া থেকে সরকারি বৃন্দাবন কলেজে পড়ালেখা করতো। সে অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিল। গতকাল ওই সময় তার অচেতন দেহ খাটের উপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করলে লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। পরে তাকে অচেতন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব কুমার চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার মৃত ঘোষণার পর তাকে নিয়ে আসা লোকজন কৌশলে লাশ রেখে চলে যায়।
খবর পেয়ে সামছুলের স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com