মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে সাংবাদিক মখলিছের মায়ের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার বানিয়াচং স্টাফ রিপোর্টার মখলিছ মিয়ার মাতা হাজেরা বিবি (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………….রাজিউন)। গতকাল শনিবার সকাল ৮ টায় স্টোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব সাংবাদিক মখলিছের কামালখানিস্থ বাড়ির পাশে মরহুমের জানাজার নামাজ শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে শরিক হন বিএনপি কেন্দ্রীয় নেতা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, বিএনপি সেক্রেটারি ফরহাদ হুসেন বকুল, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, সাংবাদিক আজিমুল হক স্বপন, দেওয়ান শোয়েব রাজা, শিব্বির আমদ আরজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
এদিকে সাংবাদিক মখলিছ মিয়ার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতিও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক এবং প্রকাশক মোঃ ফজলুর রহমান, মাহমুদ সেলিম রেজা, স্টাফ রিপোর্টার পাবেল খান চৌধুরী, মোঃ ছানু মিয়া, মোঃ কাউছার আহমেদ। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বানিয়াচং প্রেসক্লাবের শোক
অপর দিকে বানিয়াচং প্রেসক্লাব সাবেক সেক্রেটারি মখলিছ মিয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত আলী খান, সহ-সভাপতি শেখ জোবায়ের জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন, অর্থ সম্পাদক আশিকুল ইসলাম, সদস্য দিলোয়ার হুসেন, আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হুসেন খান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com