বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ধুলিয়াখাল বিসিকে মবিল কারখানায় আগুন ॥ ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখলে বিসিক শিল্প নগরীতে একটি মবিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রমিলেন লুব মবিল কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ১ বছর আগে একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আফছার উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com