বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজে অগ্নিসংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৬০৫ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ বাস চালকের মৃত্যুদন্ড ও যাজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জেও ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। গতকাল বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সড়কে অবস্থান করে এ বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে নতুন ব্রীজ পয়েন্টে টায়ারে আগুণ জ্বালিয়ে অবরোধ কর্মসুচি পালন করে শ্রমিকরা। এতে মহাসড়কের দু’পাশে তীব্র যানযটের সৃষ্ঠি হয়। খবর পেয়ে শায়েস্তাাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চালকের মৃত্যুদন্ড ও যাজ্জীবন কারাদন্ডের প্রতিবাদ জানায়। একই সাথে শ্রমিক মালিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণাও দেন বক্তারা। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, পুলিশ দ্রুত মহাসড়কে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং দুপুর ২ টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com