রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে মাহবুবুর রব সাদী‘র স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কৃতিসন্তান মহান মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মরহুম মাহবুবুর রব সাদী স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। মাহবুবুর রব সাদীর শুভাকাংখী ও অনুসারীদের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের হেলাল এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদীপ দাস রাজুর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমেদ খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, থানার অফিসার ইনচার্জ এস.এম. আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), কেন্দ্রীয় জাদসনেত্রী শামিমা আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, নজরুল ইসলাম, জাবেদ আলী, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল মালিক, শিরিন আক্তার প্রমুখ। এছাড়া মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com