বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিজিবি’র অভিযানে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৫৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়ার (৩০) বাড়ির বাইরে পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রোল বোমা, ১ লিটার পেট্টোল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়। বিজিবি’র শ্রীমঙ্গল ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়ার (৩০) বাড়ির বাইরে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রোল বোমা, ১ লিটার পেট্টোল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়। এগুলো একটি স্কুল ব্যাগের ভেতরে রাখা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com