বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে এমপি আবু জাহির গোল্ডকাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে। গত শনিবার ২৫ ফেব্র“য়ারি সন্ধ্যায় স্থানীয় আর.ডি.হল মাঠে প্রধান অতিথি হিসেবে উক্ত খেলায় বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন টুর্ণামেন্টের পৃষ্টপোষক এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রাক্তণ খোলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডঃ পূন্যব্রত চৌধুরী বিভূ’র সভাপতিত্বে ও হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী খন্দকার মহিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন এমপি আবু জাহির গোল্ডকাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফনীভূষণ দাশ, ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম হারুন। খেলা পরিচালনা করেন ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি সন্তোষ দেবনাথ ও সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবদুল মোতালিব মমরাজ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, এই গোল্ডকাপ টুর্ণামেন্ট প্রতি বছর অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের দাবির মুখে তিনি আরো বলেন, আমার নাতী খন্দকার আয়ানের নামেও আরেকটি টুর্ণামেন্টের আয়োজন করা হবে।
খেলায় চ্যাম্পিয়ান হয়ে সোহাগ-শিবলু জুটি গোল্ডকাপ এবং কায়েস-সাফাত জুটি রানারআপ হয়ে একটি একুশ ইঞ্চি কালার টিভি লাভ করেন। খেলায় হবিগঞ্জ ও মৌলভী বাজার জেলার ৩২টি টিম অংশগ্রহন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com