বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাসায় ফেরা হলনা আকাশের আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ চাল কিনে বাসায় ফেরা হলনা শিশু আকাশের। পথিমধ্যে প্রাণ কেড়ে নিল একটি ঘাতক বাস। গত ২১শে ফেব্র“য়ারী ঢাকা সিলেট মহা-সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া রোডের প্রবেশমুখে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আকাশ কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম সদরের পূর্ব অষ্ট্রগ্রামের ফেরিওয়ালা আয়াজ আলীর পুত্র। দেওতৈল আবাসিক 16923671_995337677265404_890106104_n

16933616_995336800598825_443643101_nএলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে চাল ক্রয় করে দিন মজুর আয়াজ আলী ও তার পুত্র দেওতৈল আবাসিক এলাকায় ফিরছিলো। পথিমধ্যে সড়ক পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মিতালী পরিবহন পেছন থেকে দ্রুতগতিতে তাকে চাপা দিলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ খবরে দেওতৈল, দরবেশপুর, দাউদপুর, বোয়ালজুর, কারখানাসহ আউশকান্দি এলাকার কয়েক সহস্রাধীক উত্তেজিত জনতা প্রায় সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। জনগণের দূর্ভোগ চরম আকার ধারণ করে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, আউশকান্দি ইউ,পি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান, হাইওয়ে ওসি বিমল আচার্য্যসহ পুলিশের উপস্থিতিতে উত্তেজিত এলাকাবাসীর সাথে সমঝোতা বৈঠকের পরে অবরোধ প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com