শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাট প্রেসক্লাবে গাজীউর রহমানসহ ৩ প্রবাসীকে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবে চুনারুঘাট এসোসিয়েশন (ইউকে) সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ এবং তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার রাত ৯টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, ইঞ্জিনিয়ার মহি উদ্দিন ফরিদ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ইমান আলী, সুপ্রিম কোর্টের আইনজীবি মোস্তাক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, ক্রীড়াবিদ শফিউল আলম শাফি, আঃ মতিন চৌধুরী, পদক্ষেপ গণ পাঠাগারের সভাপতি অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, ওয়াহিদুল ইসলাম জিতু, এস এম সুলতান খান, ফখরুদ্দীন আবদাল, এস আর রুবেল মিয়া, মোঃ উস্তার মিয়া, শাহ নেওয়াজ প্রমুখ।
সংবর্ধনা সভায় চুনারুঘাট এসোসিয়েশন (ইউকে) সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ফরিদকে চুনারুঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য পদ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com