মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দেশের জনগণ আওয়ামীলীগকে বিশ্বাস করে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। গতকাল রবিবার হবিগঞ্জ সদর উপজেলার পইলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর তারকব্রহ্ম নামযজ্ঞ মহোৎসবে স্থানীয় ভক্তবৃন্দের আমন্ত্রণে পরিদর্শনকালে এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সারাদেশে রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি মসজিদ মন্দিরে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছে। দেশের জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করে। আর সেজন্যই তারা জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিপুল ভোট জয়ী করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, সাবেক চেয়ারম্যান সাহেব আলী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর অধিকারী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com