সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে যুবলীগ নেতার বড় ভাইয়ের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুরের গজনাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি জয়নাল মিয়ার বড় ভাই বনগাঁও গ্রামের রশিদ মিয়া (৪৮) অকাল মৃত্যুতে এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে হৃদ রোগে আক্রান্ত হন রশিদ মিয়া পরে পরিবারের সদস্যগণ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়। এলাকায় ভালো ও সৎ মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন রশিদ মিয়া।
শনিবার বিকাল ৫টার সময় বনগাঁও বাজার নিকটবর্তী মাঠে রশিদ মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাযার নামাজে কয়েক শত মানুষের সমাগম হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, গজনাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ, বিশিষ্ট সমাজ সেবক ও ছায়া পথ ঋণ সংস্থার পরিচালক শেখ মাসুদুর রহমান, গত ইউপি নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুল আওয়াল, দৈনিক অন্যদিগন্তের নবীগঞ্জ প্রতিনিধি এম.এ মুহিত, সাপ্তাহিক অপরাধ চিত্রের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ছনি চৌধুরী, ইউপি সদস্য জাহেদ মিয়া, শাহ জুবায়ের আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com