বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটের বাল্লা স্থলবন্দর পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান

  • আপডেট টাইম রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ জাতিয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান সিনিয়র সচিব নজিবুর রহমান বলেছেন বাল্লা স্থল বন্দরের অবকাঠামো উন্নয়ন কাজ অচিরেই শুরু হবে। এতে উভয় দেশের মাঝে সু-সম্পর্ক, ব্যবসা বানিজ্য উন্নয়ন ও কর্মসংস্থান বাড়বে। তিনি আরোও বলেন- ঢাকায় ফিরেই জেলা ও উপজেলা প্রশাসনকে নিয়ে বন্দরের কাজ শুরু করবেন। গতকাল শনিবার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা স্থল বন্দর পরিদর্শনে এসে তিনি উক্ত কথাগুলো বলেছেন। সীমান্ত এলাকায় স্থলবন্দরের জন্য নির্ধারিত স্থান (কেদারাকোর্ট) পরিদর্শন শেষে গাজীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিলেটর বিভাগীয় কাস্টম কমিশনার শফিকুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সফিউল আলম, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক লায়েক চৌধুরী, হবিগঞ্জ চেম্বারের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসাইন জিতু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি চুনারুঘাট শাখার ডিজিএম কাজী শওকাতুল আলম, কাস্টমস্ এর সহকারী কমিশনার নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খাঁন, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী, বাল্লা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি জালাল উদ্দিন, সেক্রেটারি আকরাম হোসেন, প্যানেল চেয়ারম্যান বাবু নির্মল চন্দ্রদেব, স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেব চৌধুরী, যুবলীগ নেতা লিমন ভূইয়া, সিএনএফ এজেন্ট জাবেদ খান ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ। এছাড়াও স্থানীয় বিজিবি সদস্য, ভারতের কাস্টমস সুুপারিন্টেনডেন্টসহ বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com