সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

রাগীব আলীসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ তারাপুর চা বাগান দখলে প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলীসহ ছয় আসামিদের বিরুদ্ধে আজ আরো ৫ জন সাক্ষ্য দিয়েছেন।
সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন। এর আগে এ মামলায় ১৬ জন সাক্ষ্য দিয়েছিলেন। আলোচিত এই মামলায় এ নিয়ে ২১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হল।এ মামলার আসামিরা হচ্ছেন- রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ, তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, বুধবার আদালতে ৫ সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মোট ২১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ২৩ ফেব্র“য়ারি। প্রসঙ্গত, সিলেটের তারাপুর চা-বাগান বন্দোবস্তে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির সংক্রান্ত মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে ১৪ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com