সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জের সাবেক ডিসি জয়নাল আবেদীন প্রত্যাহার ॥ অফিস সহকারী বরখাস্ত ॥ তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৩৬ বা পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিমের উপর হামলা, হত্যাচেষ্টা এবং আসামী ও ঘুষের অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোঃ শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব করা হয়েছে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। কমিটির অন্য তিন সদস্য হলেন, পুলিশের ডিআইজি পদমর্যাদায় সিলেট রেঞ্জের একজন প্রতিনিধি, পরিবেশ অধিদফতর সিলেটের একজন প্রতিনিধি এবং দুদকের সিলেট কার্যালয়ের একজন প্রতিনিধি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গঠিত এই কমিটির করণীয়ও নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণ করবে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিটি সিলেট বিভাগীয় কমিশনারের কাছে সুপারিশ দাখিল করবে। এরপর বিভাগীয় কমিশনার মতামতসহ ওই সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবেন। এদিকে, দুদক টিমের ওপর হামলার ঘটনার পাঁচ দিন পর সোমবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) জয়নাল আবেদীনকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে ঘুষের টাকাসহ আটক সিলেট ডিসি অফিসের কর্মচারী আজিজুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। আজিজুল ইসলাম চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর সেখান থেকে পালিয়ে যান। গত ৯ ফেব্র“য়ারি সিলেটে দুদক পরিচালক শিরীন পারভীনের নেতৃত্বে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয় আজিজুল ইসলামকে। এ ঘটনায় ওই দফতরেই ঘটে হামলার ঘটনা। ডিসি অফিসের কর্মচারীদের হামলায় মারাত্মক আহত হন দুদকের কনস্টেবল মিসবাহ উদ্দিন। তার মাথা ফেটে যায়। অন্যদিকে ডিসি অফিসে তিন ঘন্টা অবরূদ্ধ ছিলেন সিলেট অফিসের দুদক পরিচালক শিরীন পারভীন। দুদক টিমের ওপর হামলার ঘটনায় দুদক থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কোনো মামলা করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com