বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ॥ বন্যা নিয়ন্ত্রন বাঁধ কুশিয়ারা ডাইক এই সরকারের আমলেই হবে

  • আপডেট টাইম সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮১২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান বলেছেন শেখ হাসিনা হচ্ছেন দক্ষিণ এশিয়ার সিনিয়র নেতা। ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও জাপানসহ এশিয়ার অনেক দেশের প্রধানমন্ত্রীর চেয়ে শেখ হাসিনা সিনিয়র। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। স্বাধীনতা সংগঠন আওয়ামীলীগ এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে। বিবিয়ানার গ্যাসের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বিবিয়ানা গ্যাসফিল্ড জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এলাকার ন্যায্য অধিকার ঘরে ঘরে গ্যাস আদায়ের দাবিটি আদায়ের চেষ্টা করবো। নবীগঞ্জে বড় সমস্যা বন্যা নিয়ন্ত্রন বাঁধ কুশিয়ারা ডাইক এই সরকারের আমলেই নির্মাণ করা হবে। তিনি বলেন আমি বিষয়টি নিয়ে পানি সম্পদমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে অচিরেই ব্যবস্থা নিবো। তিনি আরো বলেন নবীগঞ্জ-আউশকান্দি-রানীগঞ্জ জগন্নাথপুর ভায়া সুনামগঞ্জ মহাসড়কের কাজ অচিরেই শুরু হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন এই মহাসড়ক নির্মাণ কাজ শেষ হলে ভাটি বাংলার সাথে ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপন হবে। তিনি গতকাল রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের চৌধুরী ফাউন্ডেশনের অভিষেক ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ রাবার এর সাবেক পরিচালক ফারুকুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, পুলিশ সুপার সার্কেল রাসেলুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমদ নুরী। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, নাজমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী শামীম, মাওলানা আব্দুল কাইয়ূম, মুনাঈম চৌধুরী বাবলা, নবাগত ওসি আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, আবু সাঈদ এওলা, সুজাত চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com