শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে ১১ দফা দাবীতে বিবিয়ানা গ্যাস ফিল্ডের নিরাপত্তা কর্মচারীদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বকেয়া বার্ষিক ৫% মুনাফা আদায়সহ ১১ দফা দাবীতে শান্তিপূর্নভাবে মানববন্ধন কর্মসুচি পালন করেছে নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মরত শেভরন বাংলাদেশ এর বিবিয়ানা নিরাপত্তা কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর সাউথ প্যাডের প্রবেশ মুখে তাদের মানববন্ধন কর্মসুচি চলে প্রায় ১ ঘন্টা সময়। মানববন্ধনে আন্দোলনকারীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। তাদের দাবী এ সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে পরবর্তিতে কঠোর কর্মসূচির ডাক দিবেন বলে জানান কর্মচারীরা। মানববন্ধন কর্মসুচিতে আন্দোলনকারীরা, বকেয়া বাৎসরিক ৫% মুনাফা আদায়, চাকুরী জাতীয়করণ, প্রতি বছর বাৎসরিক বেতন বৃদ্ধিকরণ, শ্রমিক কল্যান তহবিল সংযুক্তকরণ, জ্বালানী খনিজ ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের ঝুঁকি ভাতা সংযুক্তকরণ, শ্রমিক কর্মচারীদের বাসস্থান ও যোগাযোগ ভাতা সংযুক্তকরণ, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বৈষম্য নীতি দূরিকরণ, অনাদায়ী ছুটি নগদিকরণ, সাপ্তাহিক ছুটি ২ দিন ধার্যকরণ, প্রত্যেক শ্রমিক কর্মচারীদের বীমায় সংযুক্তকরণ (চিকিৎসা, জীবন, ঝুঁকি ইত্যাদি) বেতন বৈষম্য দূরিকরণসহ ১১টি দাবী জানান। মানববন্ধনে আন্দোলনকারীরা তাদের দাবী বাস্তাবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে শেভরন কর্তপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, যারা আন্দোলন করছে তারা শেভরনের লোক না। তারা ঠিকাদারের মাধ্যমে ৩য় পক্ষ হিসেবে কাজ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com