বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শংকরপাশায় জায়গা দখল নিয়ে সংঘর্ষে স্কুল ছাত্রীসহ আহত ৩০

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৫৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামে জায়গা দখল নিয়ে দুই দল মহিলার সংঘর্ষে স্কুল ছাত্রীসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

আহত সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে একই গ্রামের রইছ আলীর পুত্র আব্দুর রহমানের সাথে মৃত ইসলাম উদ্দিনের পুত্র ফজর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে দুই পক্ষের মহিলাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান (৩৫), ফজর আলী (৪০), উচাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ডলি আক্তার (১৪), সেলিম মিয়া (২০), রমজান আলী (৫০), পপি আক্তার (১৮), সানোয়ারা বেগম (৩০), সাজু মিয়া (২০), জহুরা খাতুন (৩০), সুজন মিয়া (২০), আয়েশা বানু (৩০), রিপন মিয়া (১৯), জবা (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com