মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে এক সঙ্গে প্রেমিক জুটি’র বিষপান ॥ প্রেমিকা ফাতেমার মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরিবারের উপর অভিমান করে মাধবপুরে বিষপান করেছে প্রেমিকযুগল। এতে প্রেমিকার হয়েছে। আর প্রেমিক সিলেট মেডিকেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সেই প্রেমিক-প্রেমিকা হলেন, বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে সালমান মিয়ার (২২) এবং তারই চাচাত বোন ফাতেমা আক্তার (২০)। প্রেমের সম্পর্ক চলে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে সালমান মিয়ার (২২) সাথে দীর্ঘদিন ধরে তার চাচাত বোন ফাতেমা আক্তারের (২০) প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে তাদেরকে সতর্ক করে পরিবার। কিন্তু তারা পারিবারিক বাধা উপেক্ষা করে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে সালমান ও ফাতেমার পরিবার কঠোর অবস্থান নিলে রোববার রাতে সকলের অগোচরে এই প্রেমিকজুটি একই সাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষক্রিয়ায় তারা ছটফট করতে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে রাত ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। রাত প্রায় ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, সালমান মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটে রেফার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com