মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতে ৪ জনের দন্ড ॥ ২ স’মিল জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত ৪ ব্যক্তিকে কারাদন্ড ও ২টি স’মিল জব্দ করেছেন।
জানা যায়, গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজাম মুনিরা উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইচ্ছাকুটা ও গাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অবৈধ গাছ ও মেয়াদ উত্তীর্ণ কাগজ পত্র থাকায় ২টি স’মিলকে জব্দ করেন। অপরদিকে দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন আহম্মদ চুনারুঘাটের প্রস্তাবিত ইকোনমিক জোনের সরকারী জায়গায় থেকে মাটি উত্তোলনের দায়ে ৪ ট্রাক্টর চালককে ৩দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও ৪টি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসেন। দন্ডপ্রাপ্ত ট্রাক্টর চালক সালেহ আহমেদ (২৫), আক্তার হোসেন (২৩), খেলুন মিয়া (২৮), উজ্জল মিয়া (২০) তাদেরকে থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার মনিরুজ্জামান, ফরেস্ট রেঞ্জ অফিসার নুরুজ্জামান, পেশকার সুরুজ আলী ও এসআই আলমাস মিয়াসহ একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com