বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন সফলের লক্ষ্যে নবীগঞ্জে সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আগামী ১১ ফেব্র“য়ারী সম্মেলনকে সফল করার লক্ষ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় ডাকবাংলো সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এক প্রস্ততি সভা অনুষ্টিত হয়। সংগঠনের পৌর কমিটির সভাপতি বিপুল চন্দ্র দেবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রানেশ চন্দ্র দেবের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, কালীপদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পবিত্র বনিক, পৌর কমিটির সভাপতি গৌরমনি সরকার, সাংগঠনিক সম্পাদক সজল চন্দ্র দাশ, শিলাপদ দাশ, ডাঃ দীপেন্দু কুমার দাশ, পিযূষ কান্দি দাশ, ধনঞ্জয় দেবনাথ, পংকজ চক্রবত্তী, পান্ডব দেব, বাবুল দেব, শোভন দাশ, রবীন্দ্র দাশ, নয়ন পাল, ঝলক চক্রবর্ত্তী প্রমূখ। সভায় সম্মেলনকে সফল ও সার্থক করতে সকল শ্রেণীপেশার মানুষের সার্বিক সহযোগীতা কামনা করা হয়। সভার শুরতে দেশের সংবিধান প্রনেতা বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com